শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুতের নিয়ন্ত্রণ নিতে একটি চুক্তি সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এটিকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি’ হিসেবে অভিহিত করেন।

ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই চুক্তিটি চূড়ান্ত হয়েছে।

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রায় নয় মাস পর এই চুক্তির ঘোষণা এলো। মাদুরোর বিরুদ্ধে মার্কিন আদালতে মাদক পাচার ও মাদক সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। মূলত মাদুরো সরকারের পতনের পর থেকেই ভেনেজুয়েলার তেল খাতে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোকে পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে তৎপরতা চালাচ্ছিল ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন

সৌদি-আমিরাতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান : পেজেশকিয়ান

এই চুক্তিটি এমন এক সময়ে সম্পন্ন হলো যখন ইরানের সঙ্গে যুদ্ধ ছয় মাসে গড়ানোয় অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র চাপের মুখে রয়েছে ওয়াশিংটন। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিজেদের কৌশলগত জরুরি মজুত থেকেও বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়তে বাধ্য হয়েছে।

প্রাকৃতিক সম্পদের দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুত রয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। দেশটির ভূগর্ভে আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যা বৈশ্বিক মোট মজুতের প্রায় ১৭ শতাংশ। তবে দীর্ঘদিনের জরাজীর্ণ ও অনুন্নত অবকাঠামোর কারণে বর্তমানে বৈশ্বিক মোট তেল উৎপাদনের মাত্র ১ শতাংশ ভেনেজুয়েলা উৎপাদন করতে পারে। নতুন এই চুক্তির ফলে মার্কিন অংশীদারিত্বে দেশটির তেল উত্তোলনে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/ইউএম

ভেনেজুয়েলাচুক্তিট্রাম্পতেল

শেয়ার করুন: