শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠানোর ঘোষণা দিয়ে পোস্ট মুছে ফেললো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

মালয়েশিয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছিল। এ জন্য কাঠামোগত দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি চালুর ঘোষণাও দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) ঘোষণার পরপরই মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদির ফেসবুক পেজ থেকে বিবৃতিটি সরিয়ে ফেলা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কী কারণে বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

মালয়েশিয়ায় অফিস সময় শেষ হয়ে যাওয়ায় এ বিষয়ে মন্তব্যের জন্য আহমদ জাহিদের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ছাড়া তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রাথমিক ওই বিবৃতিতে আহমদ জাহিদ বলেছিলেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি আরো ‘সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে’ মোকাবেলায় সরকারের প্রচেষ্টার অংশ হিসেবেই এই প্রস্তাব নেওয়া হয়েছে।

এর ঠিক একদিন আগে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক রায়ে জানান, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত হত্যাকাণ্ড এবং ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যার শামিল।

আরও পড়ুন

সামরিক শক্তি দিয়ে হরমুজ প্রণালি খুলতে পারবে না যুক্তরাজ্য: ফ্রান্স

এদিকে স্থানীয় জনগণের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার ওপর চাপ বাড়ছে।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন। তাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মালয়েশিয়া মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: