শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় ম্যাক্রোঁর অবস্থানরত হোটেলের কাছে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের সময় রাজধানী দামেস্কে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি তার অবস্থানরত হোটেলের অদূরে ঘটলেও এতে ম্যাক্রোঁর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, মঙ্গলবার ম্যাক্রোঁর অবস্থানরত হোটেলের কাছে একটি বোমা বিস্ফোরিত হয়। তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, ম্যাক্রোঁ বিস্ফোরণের শব্দ শুনতে পাননি। ঘটনার পরও নির্ধারিত সূচি অনুযায়ী তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে ধোঁয়া দেখা যায় এবং জোরালো শব্দ শোনা যায়। নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে, রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে।

ম্যাক্রোঁর সফরসঙ্গী সংবাদমাধ্যম প্রতিনিধিদের একজন রয়টার্স সাংবাদিকও জানিয়েছেন, প্রেসিডেন্টের সকালের কর্মসূচি চলাকালে তারা কোনো বিস্ফোরণের শব্দ বা বিশৃঙ্খলা টের পাননি। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে ম্যাক্রোঁ ও প্রেসিডেন্ট আহমেদ আল-শারার বৈঠকের খবর প্রচার করা হয়।

এই সফরকে সিরিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবার সিরিয়া সফর করছেন ম্যাক্রোঁ।

আরও পড়ুন

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ফিলিস্তিন ইস্যুতে সরব মিশরের কোচ

আহমেদ আল-শারা দীর্ঘদিন বিদ্রোহী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন।

তবে দেশটির নিরাপত্তা পরিস্থিতি এখনো নাজুক। সরকারপন্থি বাহিনী ও বিভিন্ন ধর্মীয়-জাতিগত গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিস্ফোরণ সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতির ভঙ্গুর বাস্তবতাকেই আবারও সামনে নিয়ে এসেছে। সূত্র: রয়টার্স

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: