শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ফিলিস্তিন ইস্যুতে সরব মিশরের কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যে ম্যাচে স্পষ্ট ফেভারিট, সেটি মেনে নিয়েই ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে মিশর। তবে দুই দলের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফিলিস্তিন ইস্যু। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পক্ষে বার্তা দিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন মিশরের কোচ হোসাম হাসান।

আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। প্রতিপক্ষ দল এবং আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির প্রতি সম্মান জানিয়ে হাসান বলেন, তারা জানেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের দলের বিপক্ষে খেলতে যাচ্ছেন। তবে প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না বলেও জানান তিনি।

এর আগে ডালাসে গত শুক্রবার শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আলোচনায় আসেন মিশরের কোচ। আর্জেন্টিনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আর্জেন্টিনাকে হারাতে পারলে তিনি আবারও একই ধরনের বার্তা দেবেন কি না।

জবাবে হাসান বলেন, “পৃথিবীর কোথাও যদি কোনো মানুষ ফিলিস্তিনি জনগণের কষ্ট অনুভব না করেন, তাহলে তিনি তার মানবিকতার একটি অংশ হারিয়ে ফেলেছেন।”

তিনি আরও বলেন, “আমি যা করেছি, তা ছিল সম্পূর্ণ মানবিক প্রতিক্রিয়া। আরব, মুসলিম, খ্রিস্টান বা অন্য কোনো পরিচয়ের আগে আমি একজন মানুষ। বিশ্বের অন্যতম শক্তিশালী সফট পাওয়ার হলো ফুটবল। এর মাধ্যমে আমি একটি বার্তা দিতে চাই—অনুগ্রহ করে ফিলিস্তিনি জনগণকে বাঁচতে দিন।”

মিশরের কোচ বিশ্বের ক্রীড়াবিদ ও সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান, যেন তারা মানবিকতার এই বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করেন। তার মতে, মানবাধিকার, প্রাণীর অধিকার ও ন্যায়বিচারের কথা বলার সময় ফিলিস্তিনি বেসামরিক মানুষের বিষয়টিও আলোচনায় আসা উচিত।

হাসান আরও বলেন, “মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমাদের ওপর রয়েছে। এই দায়িত্বই আমাদের মাঠে মনোযোগী থাকতে এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করতে অনুপ্রাণিত করে।”

আরও পড়ুন

‘বাতিল করে দেখাও’ ট্রাম্প ও ফিফাকে বেলজিয়ামের ব্যঙ্গ

এদিকে, অস্ট্রেলিয়াকে হারানোর পর মিশরীয় কোচের প্রকাশ্য ফিলিস্তিন সমর্থনের বিষয়টি নিয়ে ইসরায়েলে সমালোচনা শুরু হয়েছে। দেশটির কয়েকটি গণমাধ্যম মিশরের কোচ ও দলের অবস্থানের সমালোচনা করেছে। পাশাপাশি কিছু ইসরায়েলি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী নিজেদের সমর্থকদের আর্জেন্টিনার পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন, তৈরি হয়েছে মানবিক সংকট এবং ব্যাপক বাস্তুচ্যুতি। জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এ ঘটনাকে গুরুতর আন্তর্জাতিক অপরাধ হিসেবে বর্ণনা করেছে। তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই তারা অভিযান চালাচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: