শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিমানের ভেতরে ইঁদুর, বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কানপুর এয়ারপোর্টে বিমানে ইঁদুর দেখা যাওয়ায় ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রায় তিন ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, কানপুর বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইঁদুর দেখা যাওয়ায় তিন ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে বিমানটি। এতে ভোগান্তিতে পড়েন ১৪০ যাত্রী ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

এনডিটিভি বলছে, রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে কানপুর থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করার পর কেবিনে ইঁদুরকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সের কর্মীরা বিষয়টি নিশ্চিত হন।

পরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং বিমানটির ভেতরে ইঁদুর খোঁজার অভিযান শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এ অনুসন্ধান।

ফ্লাইটটি নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও, শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে কানপুর থেকে উড্ডয়ন করে এবং ৭টা ১৬ মিনিটে দিল্লিতে অবতরণ করে।

এ বিষয়ে কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং নিশ্চিত করেছেন, বিমানে ইঁদুর দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে আনা হয়েছিল।

ভোরের আকাশ/এসএইচ

ইন্ডিগোর ফ্লাইটআটকাইঁদুরবিমান

শেয়ার করুন: