শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে রেকর্ড তুষারপাত, প্রায় ছয় হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় সোমবার একটি বড় ঝড় আঘাত হেনেছে। এতে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে এবং হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। 

জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, রোডে আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেমি) তুষারপাত হয়েছে, এর মধ্যে নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে।

একটি রাষ্ট্রীয় সংস্থা সতর্ক করে দিয়েছে যে, নিউইয়র্কে ‌ভ্রমণ পরিস্থিতি ‌‌‘প্রায় অসম্ভব’ হয়ে উঠেছে। পূর্ব উপকূলে ৬ লাখের বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়েছে। যার মধ্যে নিউ জার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শীতকালীন ঝড়ের সতর্কতা উত্তর ক্যারোলিনা থেকে উত্তর মেইন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। পূর্ব কানাডার কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুসারে, মঙ্গলবার সকালের দিকে উত্তর-পূর্ব উপকূলরেখার কাছাকাছি কিছু এলাকায় মোট ১ ফুট থেকে ২ ফুট (৬১ সেমি) তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকার সবচেয়ে ছোট রাজ্য রোডে আইল্যান্ডে ঝড়ের সময় সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ওই অঙ্গরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ তুষারঝড় এটি।

রোডে আইল্যান্ড এবং পার্শ্ববর্তী কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পরবর্তীতে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন।

ভোরের আকাশ/আ.র

তুষারপাত

শেয়ার করুন: