শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় পুলিশ-জনতা ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় পুলিশ-জনতা ব্যাপক সংঘর্ষ
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় পুলিশ-জনতা ব্যাপক সংঘর্ষ

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী তিরানায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আলবেনিয়ার ১১৪তম স্বাধীনতা দিবসের দিনে আয়োজিত এই সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন।

শনিবার (২৮ নভেম্বর) আলবেনিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালেই রাজধানী তিরানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। এ সময় একদল মাস্ক পরা বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন এবং কার্যালয়ের দিকে অগ্রগতির চেষ্টা চালান।

বিক্ষোভকারীদের হটাতে পুলিশ জলকামান, কাঁদানোর গ্যাস ও রাবার বুলেট প্রয়োগ করে। পুলিশের কড়া বাধার মুখে আন্দোলনকারীরা কার্যালয়ের ভেতরে ঢুকতে না পারলেও সংঘাত চারদিকে ছড়িয়ে পড়ে।

দুর্নীতি, দারিদ্রে জর্জরিত জীবনযাত্রা, শিক্ষার নিম্নমান এবং কাজের খোঁজে তরুণদের দেশত্যাগের ঘটনায় গত অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই বিক্ষোভের সূচনা হয়। আন্দোলনকারীদের মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি আর মেনে নেওয়ার মতো নয়।

সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সরকারি ভবন ও ব্যাংকে অগ্নিসংযোগ করেন, দোকানপাটের জানালায় ভাঙচুর চালান এবং রাস্তার পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন।

এর আগে গত গ্রীষ্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধেও আলবেনিয়ায় তীব্র আন্দোলন গড়ে উঠেছিল।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা ও গত বছর চতুর্থবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী এদি রামা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

অসন্তোষ প্রশমিত করতে কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর মতো কিছু পদক্ষেপ নিয়েছে রামা সরকার।

২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য পদ পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে আলবেনিয়া। তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতির অভিযোগ দেশটির ইইউ অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: