শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

‘সব স্বার্থের ঊর্ধ্বে কুর্দি জনগণের অধিকার ও ভবিষ্যৎ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুর্দিস্তানের রাজনীতিতে জমে থাকা জট খুলতে এবার সরাসরি আহ্বান জানালেন মাসুদ বারজানি। প্রতিদ্বন্দ্বী দল প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানকে (পিইউকে) তিনি বসতে বলেছেন আলোচনার টেবিলে।

সোমবার (৯ নভেম্বর) ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) প্রেসিডেন্ট বারজানি। বিবৃতিতে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব পক্ষকে মনে রাখতে হবে, কুর্দিস্তানের মানুষের স্বার্থ অন্য সব স্বার্থ ও লক্ষ্যের ওপরে।

এরপর সরাসরি পিইউকের দিকে হাত বাড়ান তিনি। বারজানির ভাষ্য, এই ভিত্তিতে আমি পিইউকেকে আহ্বান জানাচ্ছি, তারা যেন কেডিপির সঙ্গে বসে। দুই দল মিলে মতভেদ মেটাক, আর কুর্দিস্তান অঞ্চলের রাজনৈতিক সংকটের অবসান ঘটুক।

বার্তাটি শুধু দুই দলের মধ্যে সীমাবদ্ধ রাখেননি বারজানি। অঞ্চলের অন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর প্রতিও তিনি আশা প্রকাশ করেন। তারাও যেন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয়, এটাই তাঁর চাওয়া। তাঁর কথায়, সবাই মিলে এমন একটি ‘ব্যাপকভিত্তিক জাতীয় সরকার’ গঠন করা উচিত, যা কুর্দিস্তানের মানুষের দাবি ও আকাঙ্ক্ষার জবাব দিতে পারবে।

আরও পড়ুন

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি

বিবৃতিতে সংকটের নির্দিষ্ট কারণ বা বিরোধের বিষয়গুলো নিয়ে কিছু বলা হয়নি। আলোচনার সম্ভাব্য সময় বা স্থান নিয়েও কোনো ইঙ্গিত নেই। পিইউকে এই আহ্বানে সাড়া দেবে কি না, সে বিষয়েও আপাতত কিছু জানা যায়নি।

কুর্দিস্তান অঞ্চলের দুই প্রধান রাজনৈতিক শক্তি কেডিপি ও পিইউকে। অঞ্চলের সরকার গঠন ও পরিচালনায় এই দুই দলের ভূমিকা বরাবরই বড়। ফলে তাদের মধ্যকার মতভেদ সরাসরি প্রভাব ফেলে সরকারি কাজকর্মে। বারজানির আহ্বানকে তাই দেখা হচ্ছে সংকট কাটানোর একটি নতুন উদ্যোগ হিসেবে। এখন নজর পিইউকের জবাবের দিকে। তারা সাড়া দিলে আলোচনার পথ খুলতে পারে। না দিলে অচলাবস্থা আরও দীর্ঘ হওয়ার শঙ্কা থেকে যায়।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: