ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে জাতিসংঘ আবারও দেশটির ওপর অস্ত্রসহ বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে। এই পদক্ষেপ আসে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির যৌথ অভিযোগের পর, যেখানে তারা জানিয়েছিল ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে। তবে ইরান সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
২০১৫ সালের চুক্তিটি ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপের তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০০৬ থেকে ২০১০ সালের নিষেধাজ্ঞা প্রস্তাবনা শনিবার রাত ৮টা (যুক্তরাষ্ট্র সময়) থেকে পুনর্বহাল করা হয়েছে। বিশ্ব নেতাদের বার্ষিক অধিবেশনের সময় নিষেধাজ্ঞা স্থগিত করার চেষ্টাও ব্যর্থ হয়েছে।
ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইরানসহ সব রাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন, নিষেধাজ্ঞা এবং প্রস্তাবনা পুরোপুরি মেনে চলার জন্য।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কায়া কাল্লাস জানিয়েছেন, তারা দ্রুত জাতিসংঘ ও ইউরোপের আগে থেকে নিষিদ্ধ সব পারমাণবিক সম্পর্কিত কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।
অন্যদিকে, ইসরায়েল এই পদক্ষেপকে বড় অগ্রগতি হিসেবে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লক্ষ্য স্পষ্ট: ইরানকে আটকানো এবং এর জন্য বিশ্বব্যাপী সকল উপায় প্রয়োগ করা হবে।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ // হ.র