শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব দেয় তেহরান। দুজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা ও একজন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং ইরানও তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

যদিও ইরানিরা বলেছে যে তারা এই সমৃদ্ধ উপাদানটির ঘনত্ব কমিয়ে দেবে, তবে তারা পরবর্তীতে এই পদক্ষেপ থেকে সরে এসে এটিকে পুনরায় অস্ত্র-গ্রেডে সমৃদ্ধ করতে পারে বলেও জানায়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কর্মকর্তারা আরও বলেছেন যে, আরেক দফা মুখোমুখি আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, কিন্তু এখনও কোনো পরিকল্পনা করা হয়নি।

এর আগে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। ওই আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে মতবিরোধই ছিল মূল প্রতিবন্ধকতা।

ভোরের আকাশ/এসএইচ

পারমাণবিক কার্যক্রমইরান

শেয়ার করুন: