শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাপানে এক রাতে ১৭০ ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দক্ষিণ জাপানের উপকূলীয় একটি শহরের আবাসিক এলাকায়  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বুধবার জানিয়েছে, ১৭০টিরও বেশি ভবনে আগুন লেগেছে। রাতভর সেখানে আগুন জ্বলেছে এবং এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার (৪৭৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলার প্রায় ১৭৫ জন বাসিন্দা মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর নিরাপদে সরে যান।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়া ১৭৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে যে, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড়ি শহর থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী উপরের দিকে উঠছে।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আগুন লাগায় কমপক্ষে ১৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওইতা প্রিফেকচারের গভর্নর সম্ভাব্য সহায়তা সম্পর্কে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন। ওইতার কিছু অংশে ৩০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/তা.কা

ভবনজাপানআগুন

শেয়ার করুন: