শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) ক্যানসাস সিটির স্থানীয় রেডিও স্টেশন 'কেসিএমও'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তবে সংঘাত অবসানের সুনির্দিষ্ট সময়সীমা কিংবা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই যুদ্ধ খুব দ্রুতই গুটিয়ে আনা হবে। তবে এ বিষয়ে আমাদের একটি বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রয়োজন—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

এদিকে, ইরানের বিষয়ে ওয়াশিংটনের নীতি নিয়ে একধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের নানা প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একই সঙ্গে দুটি বিপরীতমুখী পদক্ষেপ পর্যালোচনা করছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানে নতুন করে বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা বিবেচনা করছেন বলে জানা গেছে। তবে অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন একটি প্রস্তাবিত শান্তি কাঠামোর মাধ্যমে তেহরানের সাথে কূটনৈতিক যোগাযোগ ও সমঝোতার পথ বের করারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: