শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার কড়া জবাব দেওয়া হবে : তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে কথিত ইউক্রেনীয় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ ঘটনার জবাব দেওয়া হবে এবং এর পরিণতির জন্য ইউক্রেনের নেতৃত্বকে দায় বহন করতে হবে।

সোমবার (২৭ জুলাই) তেহরানে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বাঘাই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। বাঘাই বলেন, যারা নিজেদের ইউক্রেনের সমর্থক ও পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় দেয়, তাদেরও এই ঘটনার বিষয়ে জবাবদিহির আওতায় আনা উচিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে তিনি বলেন, তার কর্মকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের সময়কার কিছু নৈরাজ্যবাদী গোষ্ঠীর আচরণের কথা মনে করিয়ে দেয়। তার দাবি, এমন পদক্ষেপের পরিণতি সংশ্লিষ্টদের ভোগ করতে হবে।

ইরানের মুখপাত্রের অভিযোগ, কয়েক বছর ধরে ইউক্রেন বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে এবং নিজেদের সংকট মোকাবিলার পরিবর্তে অন্য দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে আসছে।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই ইরান নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এসেছে। তবে কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাকে তিনি ‘বিপজ্জনক দুঃসাহসিকতা’ হিসেবে উল্লেখ করে বলেন, এর যথাযথ জবাব দেওয়া হবে।

ইউক্রেনের শীর্ষ নেতৃত্বের উদ্দেশে বাঘাই বলেন, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের উচিত এ ঘটনার জন্য প্রেসিডেন্টকে জবাবদিহির আওতায় আনা। তার দাবি, কাস্পিয়ান সাগর তীরবর্তী অন্যান্য দেশও এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে। এর আগে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে একে জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন এবং আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলে উল্লেখ করে।

আরও পড়ুন

যুদ্ধ থামবে কখন তা নির্ধারণ করবে ইরান : বাঘাই

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের নেতৃত্ব হামলার দায় স্বীকার করেছে বলে ইরানের দাবি, যা তেহরানের মতে দেশটির প্রতি কিয়েভের বৈরী নীতিরই ধারাবাহিকতা।

ইরান আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও আত্মরক্ষার স্বীকৃত অধিকারের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনার সম্ভাব্য পরিণতির দায় ইউক্রেন সরকার এবং তাদের সমর্থকদের ওপর বর্তাবে বলেও সতর্ক করেছে তেহরান।

ভোরের আকাশ/সু.পা

কাস্পিয়ান সাগর, ইরান

শেয়ার করুন: