হরমুজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার আবুধাবির জাহাজ

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হামলায় কেউ হতাহত হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
এডিএনওসি শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, হরমুজ প্রণালির দক্ষিণ করিডরে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। স্যাটেলাইট পর্যবেক্ষণের তথ্যের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, ঘটনাস্থলে এডিএনওসি এআর০১ নামের একটি তেল ছড়িয়ে পড়া মোকাবিলা ও অগ্নিনির্বাপণ জাহাজ পৌঁছেছে।
এডিএনওসি জানিয়েছে, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র : আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ/এম