শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে উঠছে শোকপ্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরনোত্তর শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পার্লামেন্ট। 

বুধবার (২৮ জানুয়ারি) বাজেট অধিবেশনের প্রথম দিনে ভারতের লোকসভা ও রাজ্যসভা উভয়কক্ষেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে।

৮০ বছর বয়সে গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় এসেছিলেন। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া লিখিত শোকবার্তা খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন তিনি।

সম্প্রতি এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, নিয়ম অনুযায়ী বুধবার বাজেট সেশন শুরুর প্রথম দিন উভয় কক্ষের সদস্যদের একটি যৌথ অধিবেশন বসবে। সেখানে ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকের অধিবেশনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হবে।

কার্যতালিতায় উল্লেখ করা হয়েছে, আজকের অধিবেশনে প্রয়াত তিন নেতার জন্য শোকপ্রস্তাব আনা হবে। এই তিনজনের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারতের প্রয়াত দুই নেতা রয়েছেন। ভারতের দুই নেতা হলেন সাবেক সংসদ সদস্য ও তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিক এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।

ভোরের আকাশ/এসএইচ

খালেদা জিয়াভারতশোকপ্রস্তাব

শেয়ার করুন: