শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

“বোমা ফেলো না” ইসরায়েলকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“বোমা ফেলো না” ইসরায়েলকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প
“বোমা ফেলো না” ইসরায়েলকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

ইসরায়েলকে এবার সরাসরি কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে যেন আর কোনো বোমা হামলা না চালানো হয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রেক্ষিতে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরাসরি সম্প্রচারে এই বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, “ইসরায়েল, বোমাগুলো ফেলো না। যদি এটা করো, তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের দেশে ফিরিয়ে আনো।”

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে তীব্র আক্রমণের পরিকল্পনার ইঙ্গিত দেয়। এর পরপরই ট্রাম্প এই বার্তা দিয়ে ইসরায়েলকে সতর্ক করেন।

ট্রাম্পের এই বার্তা আসে এমন এক সময়, যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। সোমবার (২২ জুন) ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানায়, এটি ছিল যুক্তরাষ্ট্রের হাতে তাদের পারমাণবিক স্থাপনায় হামলার ‘প্রতিশোধ’।

মার্কিন সংবাদমাধ্যম অ্যক্সিওস জানায়, ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে তারা নিশ্চিত হয়েছে—কাতারে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অ্যারাবিক-ও অ্যক্সিওস সূত্রে একই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানায়, “দোহায় অবস্থিত আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে সরাসরি প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।”

ঘটনার কিছুক্ষণ আগে এক পশ্চিমা কূটনীতিক সতর্ক করে জানান, কাতারে অবস্থিত ওই ঘাঁটির ওপর ইরানের হামলার হুমকি পাওয়া যাচ্ছিল দুপুর থেকেই। পরে নিরাপত্তার কারণে সাময়িকভাবে কাতারের আকাশসীমাও বন্ধ করে দেয় দেশটির সরকার।

ভোরের আকাশ//হ.র

ইসরায়েল-ইরান যুদ্ধডোনাল্ড ট্রাম্পআন্তর্জাতিক

শেয়ার করুন: