শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

যুক্তরাষ্ট্রে তীব্র ঝড়ের শঙ্কায় ৬ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণকারীদের দুর্ভোগ বাড়িয়েছে বৈরী আবহাওয়া। দেশটির পূর্ব ও পশ্চিম উপকূলে একযোগে আঘাত হানতে যাচ্ছে দুটি ঝড়। এর প্রভাবে আকাশপথে যাতায়াতে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। 

ইতিমধ্যে ছয় হাজারের বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। বাতিল করা হয়েছে ৭৫টিরও বেশি ফ্লাইট।

মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল ফ্লাইট চলাচল। পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তবে এরপরও বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি। ঝড় ও বৃষ্টির পূর্বাভাসের কারণে ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে শততম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড।

আরও পড়ুন

ড্রোন হামলার আশঙ্কায় যুদ্ধবিমান সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী

এদিকে পশ্চিম উপকূলে ঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। তীব্র জলোচ্ছ্বাসে সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকা এলাকায় একটি জেটির অংশবিশেষ ভেঙে পড়েছে। সান দিয়েগোতে জোয়ারের পানির উচ্চতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

পূর্ব উপকূলেও পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াসংক্রান্ত পূর্বাভাস অনুযায়ী, ২০১২ সালের সুপারস্টর্ম স্যান্ডির পর এবারই সেখানে পানির উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। পাশাপাশি প্রবল বাতাসের কারণে ডেলাওয়্যার ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: সিএনএন।

ভোরের আকাশ/ইউএম
 

বৈরী আবহাওয়া

শেয়ার করুন: