শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদিতে শুধুমাত্র নারীদের জন্য ‘নারী চালক’ উবার সেবা চালু করছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৪:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদিতে শুধুমাত্র নারীদের জন্য ‘নারী চালক’ উবার সেবা চালু করছে
সৌদিতে শুধুমাত্র নারীদের জন্য ‘নারী চালক’ উবার সেবা চালু করছে

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবে নারীদের জন্য আরও একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে পরিবহন প্রযুক্তি প্রতিষ্ঠান উবার। খুব শিগগিরই দেশটিতে চালু হচ্ছে নারী চালকদের দ্বারা পরিচালিত উবার সেবা—যা শুধুমাত্র নারী যাত্রীদের জন্যই বরাদ্দ থাকবে।

সোমবার (১৫ জুলাই) রিয়াদে ‘নারীদের দ্বারা, নারীদের জন্য’ শীর্ষক একটি বিশেষ ইভেন্টে এই ঘোষণা দেয় উবার কর্তৃপক্ষ। গালফ নিউজ জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিশেষ উদ্যোগ কার্যকর হবে।

উল্লেখ্য, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটিতে সামাজিক সংস্কারের ধারাবাহিকতায় ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। সেই সিদ্ধান্তের সাত বছর পর এবার উবার নারীদের জন্য আলাদা রাইড শেয়ারিং সেবা চালু করতে যাচ্ছে।

উবার জানিয়েছে, প্রাথমিকভাবে এটি কিছু নির্দিষ্ট শহরে চালু হলেও ধীরে ধীরে সৌদির সব বড় শহরে ছড়িয়ে দেওয়া হবে।

এর আগে ইরাক ও ইরানেও নারী চালকদের নিয়ে উবার সেবা চালু রয়েছে, যা বিশেষ করে পুরুষ সঙ্গী ছাড়া চলাফেরা করা নারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। সৌদি আরবেও একইভাবে এই সেবাটি নারীদের আরও নিরাপদ, সম্মানজনক ও আত্মনির্ভরশীল পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগ নারীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে এবং একা চলাফেরার ক্ষেত্রে যাত্রী নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে—এমনটাই বলছে উবার কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: