শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের ২ ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসা দুটি ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এটি দুই পক্ষের সর্বশেষ সংঘর্ষ। রোববার (৭ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই সংঘর্ষের কথা জানায়।

সেন্টকম বলেছে, ‘মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা দুটি ইরানি একমুখী (ওয়ান-ওয়ে) হামলা ড্রোন ভূপাতিত করেছে।’

মার্কিন সামরিক বাহিনী দাবি করছে, ইরানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা অব্যাহত রাখতে মার্কিন বাহিনী প্রস্তুত ও অবস্থানগতভাবে সক্ষম রয়েছে।

আরও পড়ুন

ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বুমেরাং হবে : পুতিন

এর আগে শুক্রবার রাতে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালির দিকে পাঠানো চারটি ইরানি হামলা ড্রোন তারা ধ্বংস করেছে। পাশাপাশি ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।

পাল্টাপাল্টি এই হামলার ধারাবাহিকতায় শনিবার ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাইরাইন ও কুয়েতের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব উত্তেজনার মধ্যেও যুদ্ধের অবসান ঘটানোর উপায় নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক সপ্তাহ ধরে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। যদিও সেটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

ভোরের আকাশ/ইউএম
 

ইরানের ড্রোন ভূপাতি

শেয়ার করুন: