শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে মার্কিন ডুবোযান জব্দ করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন (ডুবোযান) জব্দ করার দাবি করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে একটি জটিল গোয়েন্দা ও অপারেশনাল অভিযানের মাধ্যমে এটি আটক করা হয় বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইরানি নৌবাহিনীর দাবি, জটিল একটি গোয়েন্দা অভিযানের মাধ্যমে ‘Dive-LD’ নামের ডুবোযানটি জব্দ করা হয়। এটিকে বিশ্বের আধুনিক সাবসারফেস ভেহিকল প্রযুক্তির অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করেছে তারা। জব্দ করা ডুবোযানটির একটি ভিডিওও প্রকাশ করেছে ইরান।

তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আলাদা এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 Reaper ড্রোনও ভূপাতিত করেছে।

ইরানের দাবির পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, একদিন আগে আঞ্চলিক জলসীমায় জরিপ চালানোর সময় তাদের একটি ডুবো ড্রোন ত্রুটির কারণে অচল হয়ে পড়ে। তবে সেটিই ইরানের দাবি করা ডুবোযান কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন বাহিনী।

আরও পড়ুন

জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

পেন্টাগনের এক মুখপাত্র জানান, ড্রোনটি চলমান সামরিক অভিযানে সহায়তার জন্য আঞ্চলিক জলসীমা পর্যবেক্ষণ করছিল। এটি তুলনামূলক পুরোনো মডেলের একটি ড্রোন ছিল এবং এতে সংবেদনশীল তথ্য সংগ্রহের ব্যবস্থা কিংবা শ্রেণিবদ্ধ সোনার বা রাডার সরঞ্জাম ছিল না বলেও দাবি করা হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান Anduril-এর তথ্য অনুযায়ী, Dive-LD একটি ঘাঁটিতে ফিরে না গিয়েই সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত অভিযান চালাতে পারে এবং প্রায় ৬ হাজার মিটার গভীরতায় ডুব দিতে সক্ষম। ২০২৪ সালের মার্কিন সামরিক সংবাদমাধ্যম DefenseScoop-এর তথ্য অনুযায়ী, প্রতিটি Dive-LD-এর মূল্য প্রায় ২৫ লাখ ডলার।

এদিকে ডুবো ড্রোন জব্দের দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ডের হামলার পর তারা পাঁচটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান গত দুই দিনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর জবাবে এসব হামলা করা হয়েছে বলে দাবি করেছে সেন্টকম।

শেয়ার করুন: