শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত-চীনের সম্পর্কে উন্নতির বার্তা দিলেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত-চীনের সম্পর্কে উন্নতির বার্তা দিলেন জয়শঙ্কর
ভারত-চীনের সম্পর্কে উন্নতির বার্তা দিলেন জয়শঙ্কর

গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথম চীন সফরে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে অংশ নিতে সোমবার বেইজিং পৌঁছান তিনি। সফরে চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্কর।

বৈঠক শেষে হান ঝেং বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন এখন সময়ের দাবি। তিনি বলেন, "পারস্পরিক আলোচনার মাধ্যমেই ভারত ও চীনের মধ্যে বোঝাপড়া আরও বাড়বে এবং সম্পর্ক হবে আরও দৃঢ়।"

২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছিলেন। জয়শঙ্কর-ঝেং বৈঠকে সেই ধারাবাহিকতা আরও জোরদার হয় বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

বৈঠক শেষে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, "চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে। এই সংলাপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করি।"

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারত ও চীনের মধ্যে পারস্পরিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে জানানো জরুরি। এছাড়াও, তিনি এসসিও’র প্রতি ভারতের সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: