শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল।

রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক ঘোষণায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঙ্গেল এ সিদ্ধান্তের কথা জানান।

জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনে রাসেল সাংবাদিকদের বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া পর্তুগালের পররাষ্ট্রনীতির মৌলিক, স্থায়ী ও নীতিগত অবস্থানের বাস্তব রূপ।

রাঙ্গেল জানান, ১৮ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তে প্রেসিডেন্ট মার্কেলো রবেলো দে সোজা এবং পার্লামেন্টের প্রায় সব রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে।

ঘোষণায় তিনি গাজা থেকে সব দখলদার শক্তিকে প্রত্যাহারের আহ্বান জানান এবং সহিংসতা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দেন।

এই স্বীকৃতি এসেছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে। দেশগুলোও সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরুর আগে এটি ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা ঘোষণা করেছে, তারাও আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

ভোরের আকাশ/মো.আ.

রাষ্ট্র স্বীকৃতিপর্তুগালফিলিস্তিন

শেয়ার করুন: