শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

'ইসরায়েলকে এক ইঞ্চি জমিও ছাড়বে না লেবানন'

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান আলোচনা কোনোভাবেই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা নয়। বরং দীর্ঘদিনের সংঘাত থেকে বেরিয়ে এসে স্থায়ী শান্তির পথ তৈরির লক্ষ্যেই এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, লেবাননের এক ইঞ্চি ভূখণ্ডও ইসরায়েলের কাছে ছেড়ে দেওয়া হবে না।

লেবাননের প্রেসিডেন্সির প্রকাশিত এক বিবৃতিতে আউন বলেন, এখন সময় এসেছে লেবানন যুদ্ধ ও বাইরের নিয়ন্ত্রণের যুগ থেকে বেরিয়ে আসার। দেশের অধিকাংশ মানুষ এই পথকে সমর্থন করে, বিশেষ করে দক্ষিণ লেবাননের জনগণ, যারা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার অধিকার রাখে।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত সমঝোতাকে ঘিরে দেশটির সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সমালোচকদের অভিযোগ, এই সমঝোতা লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস করেছে।

তবে প্রেসিডেন্ট আউন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এই কাঠামোগত সমঝোতার কোনো ধারাই লেবাননের অধিকার কিংবা জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়। বরং এগুলো আমাদের অধিকারকে পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন

ইসরায়েল থেকে মাত্র ১ ডলারে ফিলিস্তিনি জমির দখল নিল যুক্তরাষ্ট্র

তিনি আরও বলেন, যারা সত্যিই রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতিকে সম্মান করেন, তাদের এই প্রেক্ষাপটে রাষ্ট্রের সিদ্ধান্তকেও সম্মান করতে হবে।

আউনের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইসরায়েলের সঙ্গে আলোচনার বৈধতা ও ভবিষ্যৎ নিয়ে লেবাননের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

ইসরায়েল

শেয়ার করুন: