শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাতারের আকাশ থেকে নিখোঁজ মার্কিন বিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে পারস্য উপসাগরের আকাশে নিখোঁজ হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোটেঙ্কার।

কাতার উপকূলের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি থেকে হঠাৎ ‘৭৭০০’ কোড ব্যবহার করে জরুরি বিপদের সংকেত পাঠানো হয়। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার-২৪-এর তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি কিছুক্ষণ আকাশে চক্কর দেয় এবং পরবর্তীতে অবতরণের জন্য উচ্চতা কমাতে শুরু করে। এরপরই হঠাৎ রাডার থেকে বিমানটির সংকেত বিচ্ছিন্ন হয়ে যায়।

উড়ন্ত অবস্থায় অন্য যুদ্ধবিমান বা বোমারু বিমানে জ্বালানি সরবরাহের সক্ষমতা থাকায় এই বিশেষ বিমানটিকে ‘উড়ন্ত গ্যাস স্টেশন’ বলা হয়। মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত বিমানটির বর্তমান অবস্থা বা ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এই নিখোঁজ হওয়ার খবরটি প্রকাশ করেছে। তবে এই ঘটনার পেছনে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ইরানের সম্পৃক্ততা রয়েছে কি না, সে সম্পর্কে তেহরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন

কেরালার রাজনীতিতে চমক দেখালেন ফাতিমা থাহিলিয়া

গত মার্চের এক ঘটনার কথা উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, তখন পশ্চিম ইরাকে ইরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় একটি মার্কিন কেসি-১৩৫ বিমান বিধ্বস্ত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এই বিমানটি কোনো যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছিল নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছে, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। 

দীর্ঘ ৬০ বছর ধরে মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করা এই বোয়িং কেসি-১৩৫ বিমানটি। শুধু জ্বালানি সরবরাহ নয়, মালামাল পরিবহন ও জরুরি চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। বিমানটি নিখোঁজ হওয়ার সময় সেটি ওই অঞ্চলে চলমান সামরিক অভিযানের সমর্থনে নিয়োজিত ছিল বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/নি

মার্কিন বিমাননিখোঁজ

শেয়ার করুন: