শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিছু হটল নেপাল সরকার, চালু করা হলো সামাজিক যোগাযোগমাধ্যম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশের সঙ্গে সহিংস বিক্ষোভের ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। 

সোমবার (৮ সেপ্টেম্বর) হাজার হাজার তরুণ-যুবক কাঠমুন্ডুতে পার্লামেন্ট ভবনের সামনে ২৬টি সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এই বিক্ষোভে প্রায় ১০০ জনের বেশি মানুষ আহত হয়। খবর বিবিসি

বিক্ষোভকারীরা বলেন, দুর্নীতি ঢাকতেই ফেসবুক ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত গতকালই মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে জেন জি’র দাবি মেনে নেওয়া হয়। দেশটির যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নেপালে ইনস্টাগ্রামের লাখ লাখ ফলোয়ার রয়েছে। তারা একে বিনোদন, সংবাদ এবং ব্যবসায়ের কাজে ব্যবহার করছেন। কিন্তু গত সপ্তাহে দেশটির সরকার অনলাইনে গুজব, প্রতারণা এবং ঘৃণ্য বক্তব্য রোধে এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সরকারের এমন পদক্ষেপে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে দেশটির স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। শুরুর দিকে এই বিক্ষোভে শীর্ষ দাবি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এলেও গতকাল এটি প্রায় পুরোপুরি সরকারবিরোধী আন্দোলনে মোড় নেয়। কাঠমান্ডুর বাণেশ্বরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এ পর্যন্ত নিহত হন ১৯ জন, আহত হয়েছেন আরও শতাধিক।

বিক্ষোভকারীদের দাবির মুখে গতকাল পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিরও পদত্যাগের দাবি ওঠা শুরু করেছিল। সোমবারের মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী অলি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স জানিয়েছে যে তারা কখনও নেপালে সরকারিভাবে নিবন্ধন করবে না।

তিনি আরও বলেন, ‘আমরা গত প্রায় দেড় বছর ধরে এই ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমকে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার আহ্বান জানিয়ে আসছি। আমরা শুধু তাদের নেপালের আইন মেনে চলতে বলেছিলাম; কারণ এটি সঙ্গে আমাদের জাতীয় সার্বভৌমত্বের সম্মানের সঙ্গে সরাসরি সম্পর্কিত।’

ভোরের আকাশ/মো.আ.

সোশ্যাল-মিডিয়ানেপালমৃত্যুবিক্ষোভ

শেয়ার করুন: