আরবদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েকটি আরব দেশের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন সামরিক হামলা স্থগিত করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে।
সোমবার (১৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধেই হামলার সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসা হয়েছে।
তিনি আরও বলেন, তাকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের জন্য ‘খুবই গ্রহণযোগ্য’ একটি সমঝোতার হতে যাচ্ছে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।
একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি গ্রহণযোগ্য কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে ‘পূর্ণমাত্রার বড় হামলা’ চালাতে প্রস্তুত।
ভোরের আকাশ/নি