শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

হরমুজ প্রণালিতে ৩টি জাহাজে গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন করে হরমুজ প্রণালিতে অন্তত ৩টি কন্টেইনার জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সূত্র ও ইউকেএমটিও। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে এবং পরবর্তীতে বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিক্রিয়ায় প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর  ইরান বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।

ওমানের উত্তর-পূর্বে একটি লাইবেরিয়া পতাকাবাহী কন্টেইনার জাহাজ গুলিবর্ষণ ও রকেটচালিত গ্রেনেড হামলায় ব্রিজ অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র জানায়।

ইউকেএমটিও জানায়, জাহাজটির ক্যাপ্টেন আইআরজিসির একটি গানবোট তাদের কাছে আসতে দেখে জাহাজটির ওপর গুলিবর্ষণ করে। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন এবং এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতি হয়নি। সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই গানবোটে তিনজন ব্যক্তি ছিলেন। সূত্র: রয়টার্স

এদিকে, গ্রিস পরিচালিত আরেকটি কন্টেইনার জাহাজের ক্যাপ্টেন জানান, ঘটনার আগে কোনো রেডিও যোগাযোগ করা হয়নি এবং শুরুতে জাহাজটিকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল।

পরবর্তীতে ইউকেএমটিও জানায়, ইরানের পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে দ্বিতীয় একটি কন্টেইনার জাহাজেও গুলিবর্ষণ করা হয়। পানামা পতাকাবাহী ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এর সব নাবিক নিরাপদ রয়েছেন।

একইভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে বের হওয়ার সময় ইরানের পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে একটি তৃতীয় কন্টেইনার জাহাজেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। লাইবেরিয়া পতাকাবাহী জাহাজটি ক্ষতিগ্রস্ত না হলেও ঘটনাটির পর সমুদ্রে থেমে যায়। জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে সূত্রগুলো।

ভোরের আকাশ/সু.পা

জাহাজে গুলিবর্ষণ

শেয়ার করুন: