শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যাব : ইরানি সেনাপ্রধানের হুশিয়ারী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় ইরানি সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

তিনি জানান, স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান-এর সামরিক বাহিনী। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে দেশের সুরক্ষা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে তারা।

আমির হাতামি বলেন, শত্রুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সেনাবাহিনী প্রস্তুত এবং তাদের সামরিক সক্ষমতাও ক্রমাগত জোরদার করা হচ্ছে। অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইরানি সেনারা।

তিনি আরও বলেন, আত্মত্যাগের চেতনা ও আদর্শে অনুপ্রাণিত সেনাসদস্যরা দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ‘শেষ নিশ্বাস পর্যন্ত’ দেশের সুরক্ষায় লড়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

ইরানি সেনাপ্রধানের হুশিয়ারী

শেয়ার করুন: