দিল্লিতে আটক দীপকের দাদির মৃত্যু, বাড়ি ফেরার প্রস্তাব দিল পুলিশ

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি সাবিত্রীবাঈ শঙ্কর মারা গেছেন।
তিনি মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। দীপক আটক থাকার সময়েই আজ শনিবার (১০ অক্টোবর) সকালে এই মৃত্যুর ঘটনা ঘটে।
দীপকের দাদির মৃত্যুর খবর পেয়ে তার বাবা ভগবান এবং মা অনিতা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, মানবিক বিবেচনায় বাড়ি ফেরার জন্য সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে অভিজিৎ দীপকেকে।
এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, দিনের বেলায় অভিজিতের দাদির মৃত্যুর খবর পাওয়া যায়। বিষয়টি তাকে সংবেদনশীলতার সঙ্গে তাৎক্ষণিকভাবে জানানো হয়। একই সঙ্গে শেষকৃত্যের নির্ধারিত সময় সম্পর্কেও তাকে অবহিত করা হয়।
ভোরের আকাশ/আ.র