শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজে চীনা নাবিকদের ওপর হামলায় বেইজিংয়ের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে চীনা তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৮ মে) নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, প্রাপ্ত তথ্যে জানা গেছে, হামলার শিকার ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী হলেও এটি চীনের মালিকানাধীন এবং এতে চীনা নাবিকরা রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানায়, সোমবার হরমুজ প্রণালির কাছে ওই তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিন জিয়ান বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। চলমান উত্তেজনার কারণে সেখানে বিপুল সংখ্যক জাহাজ ও নাবিক ঝুঁকির মুখে পড়ছে, যা চীনের জন্য গভীর উদ্বেগের বিষয়।

আরও পড়ুন

সৌদি প্রো লিগে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

তিনি আরও বলেন, দ্রুত প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা এবং বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ। এ জন্য আঞ্চলিক দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সূত্র : আল জাজিরা ও গ্লোবাল টাইমস

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পরিস্থিতি আরও অবনতির দিকে না যেতে দিতে সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে চীন যুদ্ধবিরতি, শান্তি আলোচনা এবং উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভোরের আকাশ/সু.পা

হরমুজ উত্তেজনা

শেয়ার করুন: