শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি
বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

বিধ্বস্ত হওয়া ভারতীয় যাত্রীবাহী বিমানে গুজরাট রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে তিনি বর্তমানে কেমন আছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি।

যাত্রী তালিকার নথি অনুযায়ী, “বিজয় রমণীকলাল রূপানি” নামটি তালিকার ১২ নম্বর যাত্রীর স্থানে রয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রূপানির রাজকোটের বাসভবনের বাইরে এক চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। প্রতিবেশীরা উদ্বিগ্ন ও অশ্রুসিক্ত চোখে তার বাড়ির সামনে জড়ো হচ্ছেন। পরিবারের সদস্যরাও রয়েছেন গভীর অনিশ্চয়তার মধ্যে।

বিমানে ছিলেন ২৪২ জন আরোহী
বিধ্বস্ত হওয়া ওই বিমানে বিজয় রূপানি ছাড়াও মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। এখনও পর্যন্ত হতাহতদের তালিকা প্রকাশ করা হয়নি।

ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। দেশটির প্রশাসন এবং বিমান পরিবহন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সাবেক মুখ্যমন্ত্রীর খোঁজ এবং অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার জন্য দেশজুড়ে উদগ্র আগ্রহ দেখা দিয়েছে।


ভোরের আকাশ।। হ, র 

শেয়ার করুন: