শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।  অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, খারকিভ অঞ্চলের চুগুইভ শহরে চালানো হামলায় ২২ বছর বয়সী এক তরুণীসহ চারজনের মৃত্যু হয়েছে।

হামলার ফলে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কয়েকটি বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের বাইরের অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অন্যদিকে খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানিয়েছেন, শহরের পৃথক একটি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে আসছে। কিয়েভের দাবি, এসব হামলা মূলত রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ১৫ হাজার ৮৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আরও ২ হাজার ৮০০ জনের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। উভয় পক্ষের নিয়ন্ত্রিত এলাকায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। সূত্র : এএফপির

ভোরের আকাশ/ইউএম
 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শেয়ার করুন: