শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাফা ক্রসিং আংশিক খুলে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজার মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং আংশিক খুলে দিয়েছে ইসরায়েল। মানবিক সংস্থাগুলোর কয়েক মাসের আহ্বানের পর স্থানীয় সময় রবিবার (১ ফেব্রুয়ারী)  ইসরায়েল এই ক্রসিং আংশিকভাবে খুলে দেয়। তবে মানুষের চলাচল সীমিত করা হয়েছে।

বেসামরিক নাগরিকদের চলাচল এবং সহায়তা উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হচ্ছে রাফা ক্রসিং।

হামাসের লড়াইয়ের সময় ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী এই ক্রসিং নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বন্ধ ছিল। ২০২৫ সালের শুরুর দিকে সংক্ষিপ্ত এবং সীমিত আকারে পুনরায় রাফা ক্রসিং খোলার পর আবারও বন্ধ করে দেওয়া হয়েছিল।
ফিলিস্তিনি বেসামরিক বিষয় সমন্বয়কারী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগ্যাট রবিবার জানিয়েছে, রাফা ক্রসিং সীমিত সংখ্যক বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ক্রসিংটি খোলার পরে প্রায় ২০০ রোগী ওই এলাকা ছেড়ে যাওয়ার অনুমতির অপেক্ষায় ছিলেন।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত প্রায় ৪০ জন ফিলিস্তিনি গাজায় প্রবেশের অনুমতি পেতে এবং তাদের কাজ শুরু করার জন্য সীমান্তের মিসরীয় দিকে পৌঁছেছেন। নাম প্রকাশ না করা শর্তে এক ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েল এর আগে জানিয়েছিল, গাজায় আটক শেষ ইসরায়েলি জিম্মি রান গভিলির মৃতদেহ ফেরত না দেওয়া পর্যন্ত ক্রসিংটি পুনরায় চালু করা হবে না। কয়েকদিন আগে তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

বুধবার তাকে ইসরায়েলে সমাহিত করার পর পুনরায় রাফা ক্রসিং আংশিক খুলে দেওয়ার ঘোষণা দিলো ইসরায়েল।  
এদিকে শনিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ৩২ জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে গাজায় আক্রমণ করেছে।

ভোরের আকাশ/তা.কা

 

 

 

ইসরায়েলরাফা ক্রসিং

শেয়ার করুন: