শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুষ্টিয়ার সাবেক দুই এমপির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার সাবেক দুই এমপির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
কুষ্টিয়ার সাবেক দুই এমপির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

কুষ্টিয়ার সাবেক দুই সংসদ সদস্য কামারুল আরেফিন ও সেলিম আলতাফ জর্জের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে কামারুল আরেফিনের ছয়টি ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করার আদেশও দেওয়া হয়েছে।

বুধবার (৪ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ ছুমিয়া খানম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল।

তিনি বলেন, “কয়েকদিন আগে আদালতে পৃথক আবেদন করা হয়েছিল। আজ এসব আবেদনের আদেশ হয়েছে।”

দুদকের অনুসন্ধানে কামারুল আরেফিনের নামে ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১ কোটি ৯৫ লাখ ১৬ হাজার ৬১৪ টাকার তথ্য পাওয়া গেছে। কমিশনের আশঙ্কা, এসব অর্থ স্থানান্তর বা লোপাটের সম্ভাবনা রয়েছে। তাই তদন্ত সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তার ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এছাড়া, কামারুল আরেফিনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। তিনি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য এবং মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ২০২৩ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

অন্যদিকে, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একই আদালতে আবেদন করে দুদক।

দুদক আদালতকে জানায়, সেলিম আলতাফ দেশত্যাগের চেষ্টা করতে পারেন, যা চলমান তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারে। আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেন।

উল্লেখ্য, সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধেও ঢাকা ও কুষ্টিয়ায় ২০২৩ সালের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কুষ্টিয়া কারাগারে আটক রয়েছেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: