শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মার্কিন নাগরিক ইসরায়েলি বাহিনীর হাতে আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরের বিরজেইত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মার্কিন নাগরিক সামা সাফিকে (২০) আটক করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (০২ জুন) তাকে ধরে নিয়ে যায় দখলদাররা। এ ঘটনায় তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বৃহস্পতিবার (০৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভ্যান হোলেন বলেন, মঙ্গলবার (০২ জুন) ভোর ৩টার দিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সামা সাফির বাড়িতে অভিযান চালিয়ে তাকে কোনো ব্যাখ্যা ছাড়াই আটক করে নিয়ে যায়।

সিনেটরের ভাষ্য অনুযায়ী, আটক হওয়ার সময় সামা নিজেকে মার্কিন নাগরিক হিসেবে পরিচয় দিলেও নিরাপত্তা বাহিনী তা আমলে নেয়নি। তিনি আরও জানান, সাফির একটি চিকিৎসাজনিত সমস্যা রয়েছে এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজন।

অন্যদিকে, আইডিএফ জানিয়েছে, আটক চার নারী শিক্ষার্থী সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া এবং সন্ত্রাস-সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সাফি ছিলেন।

তবে সিনেটর ভ্যান হোলেন দাবি করেছেন, সামা সাফিকে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। তার পরিবার কিংবা ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসকেও জানানো হয়নি তিনি কোথায় আছেন বা কেন তাকে আটক করা হয়েছে।

তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন মার্কিন নাগরিক হিসেবে সামা সাফির দ্রুত মুক্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

টেইট না থাকায় বিসিবির ভারপ্রাপ্ত বোলিং কোচ তালহা

ভ্যান হোলেন আরও অভিযোগ করেন, অতীতেও মার্কিন নাগরিকরা ইসরায়েলি বসতি স্থাপনকারী ও নিরাপত্তা বাহিনীর হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই জবাবদিহিতা নিশ্চিত হয়নি।
তিনি বলেন, মার্কিন করদাতাদের অর্থ গ্রহণ করার পরও মার্কিন নাগরিকদের সঙ্গে এমন আচরণ করা ইসরায়েল সরকারের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।

ঘটনাটি নিয়ে মানবাধিকার কর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে এবং আটক শিক্ষার্থীদের আইনি অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে।

ভোরের আকাশ/সু.পা

আমেরিকা-ইসরায়েল সম্পর্ক

শেয়ার করুন: