শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেইট না থাকায় বিসিবির ভারপ্রাপ্ত বোলিং কোচ তালহা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ শন টেইট আর বিসিবির সঙ্গে কাজ করতে চান না বলে কয়েকদিন ধরে গুঞ্জন চলছে। এমনকি অস্ট্রেলিয়া সিরিজেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। এবার সেটাই সত্যি হলো। টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বোলিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। এমনকি পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও সাবেক এই ক্রিকেটারের দায়িত্বে থাকার কথা রয়েছে। মূলত শন টেইটের স্থলাভিষিক্ত কাউকে না পাওয়া পর্যন্ত কোচের পদ সামলাবেন তালহা।

আরও পড়ুন

বাংলাদেশ সফর নিয়ে অবস্থান স্পষ্ট করল আইসিসি

টেইট মূলত ভারতে বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী। সেই লক্ষ্যে সেখানে তিনি একটি সাক্ষাৎকারও দিয়েছেন। ইতোমধ্যেই নিজের অবস্থান বোর্ডকে অবহিত করেছেন সাবেক অস্ট্রেলিয়ান এই গতিতারকা। পারিবারিক কারণ দেখিয়ে টেইট আর বাংলাদেশের দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে জানা গেছে। যদিও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। তার আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দেন তিনি।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রাম। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/সু.পা

বিসিবি কোচ ইস্যু

শেয়ার করুন: