শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ড্রোন বিতর্কে লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেন থেকে আসা লক্ষ্যভ্রষ্ট ড্রোন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাল্টিক রাষ্ট্র লাটভিয়ার মধ্য-ডানপন্থি প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। বৃহস্পতিবার (১৪ মে) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

গত সপ্তাহে পূর্ব লাটভিয়ায় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রাদসকে বরখাস্ত করেছিলেন সিলিনা। এর প্রতিবাদে স্প্রাদসের দল দ্য প্রগ্রেসিভস সিলিনার নেতৃত্বাধীন জোট সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে। ফলে আগামী অক্টোবরের দেশটিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই সরকার ভেঙে পড়ে।

আরও পড়ুন

অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

বৃহস্পতিবার সিলিনা বলেন, প্রতিরক্ষামন্ত্রীর পদে একজন শক্তিশালী প্রার্থী দেখেও রাজনৈতিক বাগাড়ম্বরকারীরা একটা সংকট তৈরি করেছে। আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।

উল্লেখ্য, গত ৭ মে লাটভিয়ার আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন অনুপ্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত হয়। লাটভিয়া ও ইউক্রেন উভয়ই স্বীকার করেছে, ড্রোনগুলো সম্ভবত ইউক্রেনীয় ইউএভি ছিল, যেগুলো রাশিয়াকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে সিগন্যাল জ্যাম হওয়ার কারণে সেগুলো পথভ্রষ্ট হয়ে লাটভিয়ায় ঢুকে পড়ে।

ভোরের আকাশ/নি

ড্রোন বিতর্কলাটভিয়ার প্রধানমন্ত্রী

শেয়ার করুন: