শিরোনাম
জাতীয় সংবিধান দিবস আজবৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীতিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীরাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়জাতীয় সংবিধান দিবস আজবৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীতিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীরাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়

ওয়াশিংটনের রাজনৈতিক জ্ঞানের ওপর নির্ভর করছে সমঝোতা: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওয়াশিংটনের রাজনৈতিক জ্ঞানের ওপর নির্ভর করছে সমঝোতা: আরাঘচি
ওয়াশিংটনের রাজনৈতিক জ্ঞানের ওপর নির্ভর করছে সমঝোতা: আরাঘচি

ইরানে প্রথমবারের মতো ‘জানফাদা’ ব্রিগেড গঠন করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ব্রিগেডটির সদস্যদের শিগগিরই দক্ষিণ ও পশ্চিম ইরানের বিভিন্ন অপারেশনাল এলাকায় মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তেহরানে আইআরজিসির কমান্ডার হাসান হাসানজাদেহ।

জানফাদা উদ্যোগের আওতায় বেসামরিক নাগরিকদের সংগঠিত আধাসামরিক কাঠামোর মধ্যে যুক্ত করছে ইরান। এর অংশ হিসেবে তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ও অনিয়মিত সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এসব কার্যক্রমে আইআরজিসির সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা রয়েছে তাদের।

সোমবার (২ নভেম্বর) তেহরানের তাজরিশ স্কয়ারে চতুর্থ জানফাদা প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে হাসানজাদেহ জানান, প্রথম ব্রিগেডের সদস্যদের অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হয়েছে। এখন বিশেষায়িত গোলাবর্ষণ অনুশীলনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন এত গুরুত্বপূর্ণ এই ভোট?

তিনি বলেন, সদস্যদের প্রস্তুতির অগ্রগতি বিবেচনা করে শিগগিরই আরও কয়েকটি ব্রিগেড ও ব্যাটালিয়ন গঠন করা হবে। অর্থাৎ, প্রথম ব্রিগেডের পর জানফাদা কাঠামো আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে আইআরজিসির।

হাসানজাদেহের দাবি, জানফাদা কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৩ কোটি ৩০ লাখের বেশি ইরানি নাগরিক। জনসাধারণের অংশগ্রহণের এই ব্যাপকতা আবারও ইরানের শত্রুদের বিস্মিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই অংশগ্রহণের দাবির পক্ষে কোনো পরিসংখ্যান বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ভোরের আকাশ/এম

আরাঘচি

শেয়ার করুন: