শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে অন্তত একটি ইতোমধ্যে গাজার জলসীমায় প্রবেশ করেছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের নৌযানটি বর্তমানে গাজার ভেতরে অবস্থান করছে।তবে সেটি আটক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পেছনে আরও অন্তত দুই ডজন নৌকা গাজার উপকূলের পথে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজার উপকূলের দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত একটি নৌকা গাজার জলসীমায় প্রবেশ করেছে।

এরই মধ্যে ইসরায়েলি কমান্ডো বেশ কয়েকটি নৌকা আটক করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২৪টি নৌযান। তাদের মধ্যে কয়েকটি গাজার জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে।

এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, অন্তত ২৬টি নৌযান এখনো গাজার উদ্দেশ্যে যাত্রা জারি রেখেছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার জানাচ্ছে, এসব নৌকার মধ্যে কয়েকটি গাজার উপকূল থেকে প্রায় ৫০–৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ভোরের আকাশ/তা.কা

ফ্লোটিলাউপকূলনৌযানগাঁজা

শেয়ার করুন: