শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শহরটির ব্যস্ততম এলাকা নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ও ঘন কালো ধোঁয়ায় পুরো ভবন ছেয়ে গেলে ভেতরে আটকে পড়েন একাধিক অতিথি।

ভারতের বার্তা সংস্থা এএনআই জানায়, আগুনে প্রাণ হারানো ৯ জন বাংলাদেশি নাগরিক চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় অবস্থান করছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে, তবে বিস্তারিত তদন্ত চলছে।

আরও পড়ুন

ইরানের সাথে আলোচনা নয়, নৌ-অবরোধ বহাল: ট্রাম্প

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানান, সিঁড়িতে ঘন ধোঁয়া থাকায় ওপরের তলায় পৌঁছাতে বেগ পেতে হয়।

উল্লেখ্য, এর মাত্র দুদিন আগে গত ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের 'হোটেল বিদেশিনী'-তে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে মেঘালয়ের একই পরিবারের ৫ সদস্যসহ মোট ৮ জন নিহত হয়েছিলেন। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/এসএইচ 

কলকাতা

শেয়ার করুন: