শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের ১২ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের ১২ সৈন্য নিহত
ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের ১২ সৈন্য নিহত

ইরাকের উত্তরাঞ্চলের একটি গুহায় তল্লাশি অভিযানের সময় মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের অন্তত ১২ সৈন্য নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্কের সামরিক বাহিনী জানায়, ২০২২ সালের মে মাসে ওই গুহায় কুর্দি যোদ্ধাদের গুলিতে নিহত এক তুর্কি সৈন্যের মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছিল। কিন্তু ওই সময় দুর্ঘটনাবশত সৈন্যরা মিথেন গ্যাসে আক্রান্ত হন। নিখোঁজ সেনার মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে আরও চারজন বীর সেনা প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত এই ঘটনায় মোট ১২ জন সৈন্যের মৃত্যু হয়েছে।”

এর আগে, রোববার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছিল, ইরাকের উত্তরাঞ্চলের গুহাটিতে ১৯ জন সৈন্য মিথেন গ্যাসে আক্রান্ত হয়েছেন। গুহাটি একসময় হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতো বলে উল্লেখ করা হয়েছিল।

তবে কীভাবে সেখানে মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি তুর্কি কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কুর্দি সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে তুরস্কের শান্তি আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা এই গোষ্ঠীটি বর্তমানে স্বাধীনতার বদলে স্বায়ত্তশাসন ও ভাষাগত অধিকারের দাবিতে সোচ্চার।

পিকেকে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে, যার ফলে ইতোমধ্যে ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

তুরস্কের প্রায় ২০ শতাংশ জনগোষ্ঠীই কুর্দি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

সূত্র: এএফপি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: