শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্যাংকার জাহাজ জব্দকে যুক্তরাষ্ট্রের জলদস্যুতা বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ইরানের দুটি তেলবোঝাই ট্যাংকার জাহাজ জব্দ করে নিয়ে গেছে মার্কিন নৌবাহিনী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা জানিয়েছে।যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল জেনিন ফেরিস পিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) ভারত মহাসাগর থেকে ‘ম্যাজিস্টিক এক্স’ নামের একটি ট্যাংকার জাহাজ আটক করে নিজেদের জিম্মায় নিয়ে গেছে মার্কিন নৌবাহিনী। এর দু’দিন আগে কাছাকাছি এলাকা থেকেই ‘টিফানি’ নামের আরও একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছিল মার্কিন নৌসেনারা। সূত্র : এপি, এনডিটিভি অনলাইন

ম্যাজিস্টিক এক্স এবং টিফানি— উভয় ট্যাংকারের প্রতিটিতে ১৯ লাখ করে অপরিশোধিত তেল পাওয়া গেছে। এই তেল ইরান থেকে এসেছে বলেও নিশ্চিত হয়েছে মার্কিন প্রশাসন।

জেনিন ফেরিস পিরো এক্সবার্তায় জানিয়েছেন, ইরান বহুদিন ধরে নিষেধাজ্ঞা উপক্ষা করে চোরাপথে তেল বিক্রি করছে। ইরানের এ অবৈধ তেলবাণিজ্য ও নেটওয়ার্ক ধ্বংসের অংশ হিসেবে এ দু’টি ট্যাংকার মার্কিন বাহিনী জব্দ করে নিয়ে গেছে।”

এদিকে জেনিন ফেরিস পিরো’র এই বার্তা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই বলেছেন, “এটা (জেনিন পিরোর বক্তব্য) সাগরে জলদস্যুতা এবং সশস্ত্র ডাকাতিকে বৈধতা দেওয়ার নির্লজ্জ প্রচেষ্টা। জলদস্যুদের প্রত্যাবর্তনকে স্বাগতম। নতুন এই জলদস্যুরা সরকারের ইস্যু করা ওয়ারেন্ট নিয়ে দেশের পতাকাবাহী জাহাজে ঘুরে বেড়ায় এবং নিজেদের চুরি-ডাকাতিকে ‘আইনের প্রয়োগ’ বলে দাবি করে।”

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: