শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় সাইবার প্রতারণা চক্রের ৩৭ চীনা নাগরিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৬, ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি সন্দেহভাজন সাইবার প্রতারণা কেন্দ্র থেকে ৩৭ জন চীনা নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার(৩ মে) পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর তালাঙ্গামা এলাকায় অভিযান চালিয়ে ২৩ থেকে ৪৪ বছর বয়সী এই সন্দেহভাজনদের আটক করা হয়। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৩৫টি ট্যাবলেট কম্পিউটার, ১৪৭টি মোবাইল ফোন এবং ১০০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্যবহার করে অনলাইন প্রতারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা পর্যটক ভিসায় শ্রীলঙ্কায় প্রবেশ করলেও অবৈধভাবে সেখানে কাজ করছিলেন। এদের মধ্যে অন্তত দুইজনের ভিসার মেয়াদও এরই মধ্যে শেষ হয়ে গিয়েছিল।

এর আগে গত মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি হোটেল থেকে অনুরূপ অভিযোগে ১৫২ জন বিদেশিকে আটক করা হয়, যাদের বেশিরভাগই চীনা নাগরিক। এছাড়া মার্চ মাসে আরও ১৩৫ জন চীনাকে একই ধরনের সাইবার প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে গ্রেফতার করে পরে দেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

শ্রীলঙ্কায় চীনা দূতাবাস জানিয়েছে, দেশটির উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা, ভৌগোলিক সুবিধা এবং তুলনামূলক সহজ ভিসা নীতির কারণে আন্তর্জাতিক প্রতারণা চক্রগুলো এখানে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।

২০২৪ সালে শ্রীলঙ্কা জুড়ে বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে সাইবার অপরাধের অভিযোগে ২৩০ জন চীনা এবং ২০০ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছিল।

ভোরের আকাশ/ এনউব

গ্রেফতারশ্রীলঙ্কা

শেয়ার করুন: