শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ

অস্থায়ী যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তার মতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে একযোগে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই হওয়া উচিত। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ‘আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এর সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অবস্থান তুলে ধরেন। খাতিবজাদেহ স্পষ্টভাবে বলেন, ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়।

তিনি জানান, লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত সব সংঘাতকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ও স্থায়ী সমাধানই ইরানের প্রধান অগ্রাধিকার। তার ভাষায়, চলমান সংঘাতের এই চক্র দ্রুত বন্ধ হওয়া জরুরি।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এটি ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। যদিও এটি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে, তবুও দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাণিজ্যের জন্য এটি ব্যবহৃত হয়ে আসছে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির অভিযোগও তোলেন। তার দাবি, তাদের কর্মকাণ্ড বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

ভোরের আকাশ/সু.পা

স্থায়ী সমাধান

শেয়ার করুন: