শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের মৃত্যু
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে টানা বৃষ্টি ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে ছয়জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দোদা বিভাগে এসব ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পথে ভূমিধসে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। পরিস্থিতি বিবেচনায় বৈষ্ণ দেবী মন্দিরে তীর্থযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিধসে কয়েকটি বাড়ি ধসে পড়েছে। এর মধ্যে ছাদ ভেঙে দুজন এবং আকস্মিক বন্যায় আরও দুজন মারা গেছেন। পাশাপাশি এক এলাকায় মেঘ বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এ অবস্থায় সাধারণ মানুষকে নদীর তীর থেকে দূরে থাকতে এবং সর্বোচ্চ সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে প্রশাসন। ভূমিধস ও পাথর ধসে জাতীয় মহাসড়ক-২৪৪-এর একটি অংশ বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানান, জম্মুর পরিস্থিতি অত্যন্ত নাজুক। তিনি শ্রীনগর থেকে বিমানে জম্মুতে গিয়ে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের পরিকল্পনা করেছেন।

এদিকে অতিবৃষ্টির কারণে তাওয়াই ও রবি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে এবং বহু এলাকায় বন্যা দেখা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ//হ.র

জম্মু-কাশ্মিরভূমিধস

শেয়ার করুন: