ওমান উপকুলে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু

ওমানের দুকম বন্দরে অসুস্থ হয়ে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। তিনি বন্দরে নোঙর করা এমটি সেলেস্টিয়াল নামের একটি জাহাজে কর্মরত ছিলেন। শনিবার (১৩ জুন) রাতে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, নাবিকের মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারতের সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে তিন লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যেই কাজ করছেন ১৮ হাজারের বেশি নাবিক।
এর আগে ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন। ওই ঘটনার কয়েক দিনের মধ্যেই আরও এক নাবিকের মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় ভারতের অভ্যন্তরে জনমত ও রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জি-৭ শীর্ষ সম্মেলনে বিষয়টি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছে বিরোধী দলগুলো।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় ওয়াশিংটনে নিযুক্ত মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’-কে তলব করে বেসামরিক জাহাজে প্রাণঘাতী বল প্রয়োগের বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে। সূত্র: রয়টার্স
ভোরের আকাশ/সু.পা