শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজার ধ্বংসস্তূপের নিচে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজার ধ্বংসস্তূপের নিচে বর্তমানে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলের দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজার ধ্বংসাবশেষের মাত্র এক শতাংশেরও কম অংশ পরিষ্কার করা সম্ভব হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-এর এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এই ধীরগতির কারণে পুরো এলাকা পরিষ্কার করতে অন্তত সাত বছর সময় লেগে যেতে পারে।

ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, যার ফলে শত শত পরিবার তাদের স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফন করার অপেক্ষায় প্রহর গুনছে। গাজায় চলমান মানবিক সংকটের মধ্যেই গত অক্টোবর মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরাইল।

আরও পড়ুন

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় অন্তত ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩৪২ জন আহত হয়েছে। দীর্ঘ দুই বছরের এই ইসরাইলি অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে।

জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই শহরটি পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে। সূত্র: আলজাজিরা।

ভোরের আকাশ/নি

গাঁজা

শেয়ার করুন: