শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে চাপের মুখে নতিস্বীকার নয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান উত্তেজনা লাঘবে কূটনৈতিক আলোচনায় ইরান প্রস্তুত বলে পুনরায় নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান কখনোই কোনো ধরনের বলপ্রয়োগ বা চাপের মুখে নতিস্বীকার করবে না।

তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন দীর্ঘদিনের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য একটি সুস্পষ্ট পথ খুঁজে বের করতে।

সোমবার (৯ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, ইরান সংলাপ ও আলোচনাকে সমর্থন করে এবং কূটনৈতিক উপায়েই সব অমীমাংসিত বিষয়ের সমাধান চায়।

তিনি যুক্তি দিয়ে বলেন, যদি আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার সুরক্ষিত করা সম্ভব হয়, তবে যুদ্ধে জড়ানোর কোনো যৌক্তিকতা নেই। যুক্তি বলে, সংলাপের মাধ্যমে অধিকার আদায় করতে পারলে আমাদের যুদ্ধে যাওয়া উচিত নয়। আলোচনার মাধ্যমেই এই বিরোধ নিষ্পত্তি করা একমাত্র ও সর্বাত্তম পথ।

প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইরান সমতা, ন্যায়বিচার এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু কোনো চাপ বা হুমকির সামনে মাথা নত করবে না।

তিনি বলেন, আমরা আত্মসম্মানের সাথে আলোচনা করতে পারি এবং মর্যাদার সাথেই সমস্যার সমাধান করতে পারি। আমরা সংলাপ ও আলোচনার পক্ষেই আছি।

ইরানি রাষ্ট্রপতির ওয়েবসাইট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির দায়িত্বশীল কর্মকর্তাদের বর্তমান অনিশ্চিত পরিস্থিতি অবসানে কাজ করার নির্দেশ দিয়েছেন।

পেজেশকিয়ান জানান, তার সরকার সর্বোচ্চ নেতার নির্দেশনা বাস্তবায়ন করবে এবং বর্তমান সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে উঠতে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত শর্তাবলি পূরণ করতে কাজ করে যাবে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইকে নির্দেশটি দেওয়া হয়েছে, যেন তিনি এই পরিস্থিতির অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় শর্তগুলো অনুসরণে কার্যকর পদক্ষেপ নেন।একই সাথে প্রেসিডেন্ট দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে পরিস্থিতি পরিবর্তনের ব্যাপারে প্রস্তুত থাকতে এবং বাহ্যিক চাপ ও নিষেধাজ্ঞা মোকাবেলায় দেশের সক্ষমতা আরও বৃদ্ধির আহ্বান জানান।

জাতীয় স্বার্থ সুরক্ষায় ইরানের অবস্থান অনড়: জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া তার ভাষণের কথা স্মরণ করে পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন যে, তেহরান সবসময় ন্যায়সংগত ও সমান শর্তে আলোচনা চায়।

তিনি স্পষ্ট জানান, যেকোনো চুক্তিতে ইরানের অধিকার এবং জাতীয় স্বার্থ পুরোপুরি সুরক্ষিত হতে হবে। বাহ্যিক চাপের মুখে ইরান কখনোই নিজের অবস্থান থেকে সরে আসবে না।

আরও পড়ুন

নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

প্রতিপক্ষদের প্রতি ইঙ্গিত করে তিনি উল্লেখ করেন, দেশের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধি এবং স্বনির্ভরতা নিশ্চিত করা প্রয়োজন, যা বহিরাগত চ্যালেঞ্জ ও অর্থনৈতিক চাপ মোকাবেলায় ইরানকে স্বাধীন ও শক্তিশালী রাখতে সাহায্য করবে।

জ্বালানি সাশ্রয়ের আহ্বান: দেশের অর্থনৈতিক ও জ্বালানি সংকট মেটাতে সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণকে জ্বালানি ব্যবহারে আরও সতর্ক ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারলে চলমান অনেক চ্যালেঞ্জই অতিক্রম করা সহজ হবে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: