শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর তথ্য অনুযায়ী, মারউব শহরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে হামলা চালানো হলে একজন নিহত এবং আরেকজন আহত হন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এছাড়া জাওতার, শোকিন, বারাশিত, স্রিফা, হারিস ও দেইর জাহরানিসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। রাজধানী বৈরুতের আকাশেও নিচু দিয়ে ড্রোন উড়তে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকার শত্রুতা বন্ধে সম্মত হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। বিশেষ করে লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে যোদ্ধা সরানোর বিষয়ে হিজবুল্লাহ কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়েছে।

এক বিবৃতিতে কাৎজ দাবি করেন, এই যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েলের তৈরি নতুন বাস্তবতার প্রতিফলন। ভবিষ্যতে এটি লেবাননের সঙ্গে শান্তিচুক্তির পথও তৈরি করতে পারে।

আরও পড়ুন

হিজবুল্লাহকে থামার আহ্বান ইতালির

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বৃহস্পতিবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ফ্রান্সের প্রেসিডেন্টের বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ ল্য দ্রিয়ানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে সাম্প্রতিক ওয়াশিংটন আলোচনা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

ভোরের আকাশ/এম

দক্ষিণ লেবানন

শেয়ার করুন: