শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত ২২, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশে প্রবল বর্ষণ এবং তার প্রভাবে বন্যা, ভূমিধস, দেওয়ালধসসহ বিভিন্ন দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০ জন। চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

গ্রীষ্মকালে প্রবল/ ভারী বর্ষণ এবং একটানা তাপপ্রবাহের মতো দুর্যোগ চীনে বিরল নয়। সম্প্রতি প্রায় প্রতিবছরই গ্রীষ্মকালে এ দুই দুর্যোগ সহ্য করছেন চীনের লোকজন।

তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। চীনের সরকারি টেলিভিশন চ্যানেল সিজিটিএনের মতে, চলতি ২০২৬ সালের গ্রীষ্মের শুরু থেকে এ পর্যন্ত চীনের বহু এলাকায় রেকর্ডভাঙা বর্ষণ হয়েছে।

সিজিটিএনের প্রতিবেদনের তথ্য অনুসারে, প্রবল বর্ষণের জেরে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংজির একটি নদীতে একটি যাত্রীবাহী ট্রাক উল্টে পড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঘটেছে এ এঘটনা।

আরও পড়ুন

নাইজেরিয়ায় অভিযানে ১৭৫ আইএস সদস্য নিহত

গুয়াংজির পার্শ্ববর্তী প্রদেশ গুইঝৌয়ে প্রবল বর্ষণ ও বন্যার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন ৫ জন।

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রবল বর্ষণ, বন্যা এবং বাড়িঘরের দেওয়াল-ছাদ ধসে তিন জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন ৪ জন। প্রত্যেক নিহত ও নিখোঁজের পরিবারকে ১ কোটি ২০ লাখ ইউয়ান (১৭ লাখ ৬০ হাজার ডলার) করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে চীনের সরকার। সূত্র : এএফপি/ জিও টিভি

ভোরের আকাশ/সু.পা

চীনে বন্যা

শেয়ার করুন: